1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে ‘মানবতার হোটেল’ এ সহস্রাধিক অভুক্ত পেলেন এক বেলার আহার

  • আপডেট সময়: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৫৪ জন দেখেছেন

 

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে এক ব্যতিক্রমী ও মহতী উদ্যোগের সাক্ষী হলো এলাকাবাসী। ‘মানবতার হোটেল’-এর ব্যানারে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আয়োজনে সহস্রাধিক পথচারী, দুঃস্থ ও সাধারণ মানুষকে এক বেলা আহার করানো হয়েছে। শনিবার (আজ) ২৪ মে মাধবদীর আমদিয়া ইউনিয়নে ১৫তম ইভেন্ট হিসেবে এই মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এই উদ্যোগে উপকৃত সাধারন মানুষ গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমের শোভা বর্ধন করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইয়ুম মোল্লা।
এই আয়োজনের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি, মোহাম্মদ আল-আমিন রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব আবু ছিদ্দিক মিয়া।
‘মানবতার হোটেল’-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, এমন কার্যক্রম সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে এবং ক্ষুধার্ত মানুষের সেবায় আরও অনেককে এগিয়ে আসতে উৎসাহিত করবে। দিনভর অভুক্ত থাকা অনেক মানুষ একবেলা পেটপুরে খেতে পেরে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.