1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত

  • আপডেট সময়: বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৭৩ জন দেখেছেন

 

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ দুই নেতা আহত হয়েছে।

সোমবার রাত ১১ টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এব‍্যাপারে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (২২) ও যুগ্ম সম্পাদক সুমন খন্দকার (২৪)। তারা হাসনাবাদ গ্রামের বাসিন্দা। আহত ছাত্রলীগ নেতা শরিফুল বর্তমানে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগে জানা যায়, সোমরার রাতে হাসনাবাদ বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শরিফুল ও সুমন বাড়ী ফিরছিল। রাত ১১টার দিকে পাকা সড়কে রহমত আলী বিল্ডিংয়ের কাছে পৌছলে আমিরগঞ্জ গ্রামের সালাম খানের ছেলে মাকসুদ খান ও মৃত বকুল খানের ছেলে পাভেল খানের নেতৃত্বে এলাকার ১০/১২ জন চিহ্নিত সন্ত্রাসী দা, ছুরি, চাপাতি, লোহার পাইপসহ দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। এসময় মাকসুদ শরিফুল ও সুমনকে দলীয় কার্যালয়ে আসতে বারন করে দিয়ে বকাঝকা করতে থাকে। শরিফুল প্রতিবাদ করলে তাকে হত‍্যার উদ্দেশ‍্য মাকসুদ ও পাভেল তাদের হাতে থাকা দা এবং চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তাদেরকেবাধা দিতে গেলে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। হামলাকারীরা শরিফুলের পকেটে থাকা নগদ পাঁচ হাজার টাকা ও গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণে চেইন এবং সুমনের পকেট থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। সন্ত্রাসী হামলায় শরিফুল ও সুমন ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা দ্রুত সরে পড়ে। পরে এলাকাবাসী এসে শরিফুল ও সুমনকে উদ্ধার করে রায়পুরা স্বাস্থ‍্য কমপ্লেক্স নিয়ে যায়। বর্তমানে শরিফুল সেখানে চিকিৎসাধীন রয়েছে এবং সুমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনা শরিফুল ৬ জনের নাম উল্লেখ এবং ৪/৫ জন অজ্ঞাত রেখে রায়পুরা থানায় একটি অভিযোগ করেন।

হামলাকারীরা আমিরগঞ্জ ইউনিয়নে নৌকা বিপক্ষে নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান একেএম ফজলুল করিম ফারুক’র লালিত সন্ত্রাসী বাহিনী বলে ছাত্রলীগ নেতা শরিফুল জানায়।

অভিযোগের বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আমি জরুরি কাজে হেড কোয়ারটারে আছি। তবে অভিযোগের বিষয়টি শুনেছি এবং এব‍্যাপারে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ি দায়িত্বে থাকা এসআই ফরিদ একশনে গিয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.