1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাধবদীতে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, প্রতিমাসে ৩ কোটি টাকা সাশ্রয়

  • আপডেট সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৪০৯ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে প্রায় ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ ১২ ডিসেম্বর সোমবার দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তত্বাবধানে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। কর্তৃপক্ষ জানায়, গত ১ যুগ ধরে নরসিংদীর মাধবদী থানা ও নারায়নগঞ্জের আড়াইহাজার থানার সীমান্তবর্তী অঞ্চলে অন্তত ৩টি পয়েন্ট ব্যবহার করে বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত হয়ে আসছিলো। একাধিকবার এসব সংযোগ প্রাথমিকভাবে বন্ধ করা হলেও কিছুদিন পর পুনরায় চালু হয়েছে। এইবার, স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে, যেসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তার ফলে প্রতিমাসে অন্তত ৩ কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে তিতাস গ্যাস কর্তৃপক্ষের। যা, গত ১ যুগ ধরে প্রতিমাসে লোকসান দিতে হয়েছিলো। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে এখানকার শিল্পকারখানা গুলো পর্যাপ্ত গ্যাস পাবে এবং গতি বাড়বে বলে ভাষ্য তিতাস গ্যাস কতৃপক্ষের। এসময়, নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার, নারায়নগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূর, র‌্যাব-১১ নরসিংদী সিপিসি এর সিনিয়র ডিএডি সাইজুল ইসলাম, তিতাস গ্যাস নরসিংদী ডিজিএম প্রকৌশলী নাসিমুল ইসলাম, প্রকৌশলী এমদাদুল হক, মাকসুদুল রহমান, প্রকৌশলী জিয়াউদ্দিন হাওলাদার, মাধবদী থানার অফিসার ইনচার্জ(অপারেশন) মো: জসিম উদ্দিন সহ নরসিংদী ও নারায়নগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.