1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

প্রথম (১ম) হয়েও ফলাফল দেখা হলো না সোহাগের।

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৭৬ জন দেখেছেন
রাকিবুল হাসানঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রকাশিত ফলাফলে ৩.৯০ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সোহাগ। কিন্তু তা দেখে যাওয়া হলো না তার। গেলো বছর ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে যায় তার জীবনপ্রদীপ। সোহাগ মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৫-১৬ সেশনের এমবিএর শিক্ষার্থী ছিলেন। বিবিএর ফলাফলেও বিভাগে ২য় স্থান অধিকার করেছিলেন তিনি। সোহাগের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার বালুসাইর গ্রামের বেপারীপাড়াতে । বাবা হাবিবুর রহমান ও মা নিলুফা বেগমের প্রথম সন্তান ছিলেন তিনি। বুধবার (২৫ মে) বিভাগের ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসের বদলে সহপাঠী স্মরণে অনেকটা ম্রিয়মাণ পরিবেশ সৃষ্টি হয় বিভাগে। বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর (শুক্রবার) এমবিএর প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষে গ্রামের বাড়ী নরসিংদী যাচ্ছিলেন সোহাগ। ভোররাতে ন্যাশনাল ট্রাভেলস বাসটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এসে উল্টে যায়। এতে আহত সোহাগকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সোহাগসহ আরও ৩ জন নিহত হন। আহত হন আরও ১০ জন। ফল প্রকাশের পর স্মৃতিচারণ করে সোহাগের সহপাঠী বেলাল হোসেন বিল্পব বলেন, তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা প্রায়ই আমাদের কাঁদায়। ব্যক্তিগতভাবে সোহাগ অত্যন্ত বিনয়ী ছিল। আমাদের সব বন্ধু ও ছোট-ভাই বোনদের কাছে খুব প্রিয় ছিল। আজ এমবিএর রেজাল্ট দিল। সোহাগ মেধা তালিকায় ১ম হয়েছে, কিন্তু সেটি দেখে ওর কথা আরও বেশি মনে পড়ছে। সোহাগের বাবা-মায়ের কাছে ওর এত ভালো ফলাফলের কথা জানানোর সাহস পাচ্ছি না। আল্লাহ ওকে ভালো রাখুন। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মায়েন উদ্দিন বলেন, রেজাল্ট প্রকাশের পর আমাদের কষ্টটা আরও বেড়ে গেল। দরিদ্র পরিবারের সন্তান ছিল সে। ভালো ফলাফলে সে পরিবারের হাল ধরার পাশাপাশি দেশের জন্য অবদান রাখতে পারত। কিন্তু একটা মানবসৃষ্ট কারণে আমরা তাকে হারালাম।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.