1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৩১ জন দেখেছেন
মনিরুজ্জামান,বার্তা সম্পাদকঃনরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৮ জুন) জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের  এসআই/মোহাম্মদ আমিনুল ইসলাম সঙ্গীয় এএসআই/মোঃ এনায়েত হোসেন ও অন্যান্য ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিকাল সাড়ে পাঁচটায় নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকার লঞ্চ টার্মিনালের সামনের পাকা রাস্তা থেকে ২০ (বিশ) কেজি গাঁজাসহ চিহ্নিত ০৩ (তিন) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো ১। সঞ্জু মিয়া (২৪), পিতা-মোঃ আলফাজ, সাং-পায়েশকা, থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ সজিব শেখ (৩২), পিতা-মোরশেদ শেখ, সাং-কুরুয়া, থানা-শ্রীবরদী, জেলা-শেরপুর ও ৩। তাসলিমা (২৭), পিতা-তাহের আলী, সাং-কুরুয়া, থানা-শ্রীবরদী, জেলা-শেরপুর।
উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ লক্ষ টাকা, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, নরসিংদী জেলায় মাদকের কোন স্থান নেই মাদক নির্মূলে বদ্ধপরিকর নরসিংদী জেলা গোয়েন্দা শাখা ডিবি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.