1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  4. admin@wordpress.com : root :
  5. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  6. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  7. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  8. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  9. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সিআরবির শপথ অনুষ্ঠান, আইডি কার্ড বিতরণ, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৭৫ জন দেখেছেন

মনিরুজ্জামান,নরসিংদীঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশরাফ হোসেন সরকারের উদ্যোগে এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নরসিংদী শহরের শেরেবাংলা ক্লাবে এ বিতরণ অনুষ্ঠান হয়।

এর মাধ্যমে শহর যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আশরাফ সরকারের নিজ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর সূচনা করা হয়।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে প্রথম অধিবেশন শেখ মহিউদ্দিনের সঞ্চালনায় এক মিনিট নীরবতা পালন, দোয়া, আলোচনা ও আশরাফ হোসেন সরকার এর ব্যক্তিগত অর্থায়নে এক হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণ কালে আশরাফ সরকার বলেন, জাতীর সর্বশ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হারিয়েছে আমরা। কিছু কুলাঙ্গার সেনা সদস্যদের বুলেটের আঘাতে হারিয়েছি আমরা আমাদের পিতাকে। যার ডাকে মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তি যুদ্ধে।

আলোচনা শেষে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাউল পাঁচ কেজি, ডাউল এক কেজি, আটা তিন কেজি, সয়াবিন তেল এক লিটার।

এ সময় উপস্থিত ছিলেন, কায়কোবাদ হোসেন কানু, বাবু সুভাষ সাহা, আশিকুর রহমান, রাজা সরকার, হিরো সরকার, বাবলু গাজী, ইসমাইল মাস্টার, বাহাউদ্দীন সরকার, আকতার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।দোয়া পরিচালনা করেন, স্থানীয় দারুলউলুম দত্তপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আসাদুজ্জামান আসাদ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.