1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

শোক দিবসে রান্না করা খাবার পেলো আশ্রায়নের ১২শ ব্যক্তি

  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৭৬ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল,নরসিংদী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহন করেছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। এই বিশেষ উদ্যোগের ফলে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের অর্থায়নে জেলার ৬টি উপজেলার ২৮৩টি পরিবারের ১২শ জন ব্যক্তিকে রান্না করা বিশেষ খাবার বিতরণ করেছে।
এলক্ষ্যে রোববার দুপুরে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে অবস্থিত আশ্রায়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে খাবার বিতরনের মাধ্যমে এই উদ্যোগের শুভ সুচনা করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রায়নে বসবাসকারীদের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মো: আলী হোসেন শিশির ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম গাজী।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জেলা প্রশাসক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আজ আপনাদের জন্য এই বাড়ি। কারণ তিনি দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিটে বাড়িহীনদের জন্য আশ্রায়ন প্রকল্প তৈরী করেছেন। আজকে এই শোক দিবসে নরসিংদী চেম্বারের উদ্যোগে আশ্রায়ন প্রকল্পের ২৮৩টি পরিবারের ১২শ ব্যক্তিকে রান্না করা বিশেষ খাবার দিয়েছে। সত্যিই এটি একটি মহৎ কাজ।
এসময় চেম্বারের প্রেসিডেন্ট মো: আলী হোসেন শিশির (সিআইপি) বলেছেন, যে বঙ্গবন্ধু আত্মত্যাগ করে আমাদের জন্য সোনার বাংলা এনে দিয়েছেন। সেই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এই সরকারের একটি মহতি উদ্যোগ আশ্রায়নের বাসিন্দাদের মাঝে খাবার দিয়ে জেলা প্রশাসনের একটি মহতি কাজের অংশিদার হতে পেরে চেম্বার গর্বিত।
এসময় চেম্বারের পরিচালকদের মধ্যে আনিছুর রহমান ভূইয়া, আল আমীন রহমান, মমিনুল ইসলাম, কাইয়ুম ভূইয়াসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.