1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মিঠুন সাহার অর্থায়নে অক্সিজেন সেবার উদ্বোধন

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৪৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীতে আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ার লক্ষ্যে নরসিংদী জেলা যুবলীগের সাবেক নেতা মিঠুন সাহার ব্যক্তিগত অর্থায়নে তারই প্রতিষ্ঠিত সেবামূলক সংগঠন সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাব থেকে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেলে নরসিংদী মধ্যপাড়ায় মানবতার দেয়াল এর সামনে আয়োজিত এক অনুষ্ঠানে মিঠুন সাহার পক্ষে তার ছোট ভাই শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জিকু সাহা সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাবের কর্মকর্তাদের কাছে দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় মিঠুন সাহা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে এ মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অপু সাহা, সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হোসেন লিটন, কিশোর শীল, আব্দুল্লাহ, প্রণয় সাহা, জুয়েল, সালাউদ্দিন মৃধা, পারভেজ ভূঁইয়া অপু, প্রীতম সাহা, জনি সাহা প্রমূখ। মুঠোফোনে মিঠুন সাহা বলেন, বলেন নিজের সাধ্য অনুযায়ী এই করোনা মহামারীর সময়ে অক্সিজেন সংকটময় পরিস্থিতিতে একজন মানুষ হিসেবে যেন আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সেই লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরো বলেন, সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাবের প্রধান উপদেষ্টা নরসিংদীর মানবিক মেয়র খ্যাত, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল ভাইয়ের মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে আমরা বিভিন্ন সময় সংগঠনের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ, পথচারীদের মধ্যে মশারি বিতরণ, বৃক্ষরোপণ, মাস্ক স্যানিটাইজার বিতরণের পাশাপাশি এবার বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্যোগ গ্রহণ করেছি। এটি জনবন্ধু লোকমান ফাউন্ডেশন এর একটি সহযোগী সংগঠন। আমরা আশা করছি সমাজের বিভিন্ন স্তরের বিত্তবান মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিগণ এ কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।#

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.