1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের আহ্বায়কের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৯০ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে পাইকারচর ইউনিয়ন যুবদলের আহŸায়ক মোঃ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পাইকারচর ইউনিয়ন ৪নং ওয়ার্ডস্বেচ্ছাসেবক দলের সভাপতি হাছান আলীকে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী। গতকাল বিকালে মাধবদীতে সাংবাদিকদের সাথে এই সংবাদ সম্মেলন করেন পাইকারচর ইউনিয়ন ৪নং ওয়ার্ডস্বেচ্ছাসেবক দলের সভাপতি হাছান আলী। সংবাদ সম্মেলনে হাছান আলী বলেন , যে গত রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলার মাধবদী থানাধীন চরভাসানিয়া পাঁচ আনি এলাকায় পাইকারচর ইউনিয়ন যুবদলের আহŸায়ক দেলোয়ার হোসেন কর্তৃক আমার উপর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
সেদিন পাইকারচর ইউনিয়ন যুবদলের আহŸায়ক দেলোয়ার হোসেন পাঁচআনী এলাকা থেকে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালালে, আমি ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হাসান আলী ও এলাকাবাসী তাতে বাধা প্রদান করি।
এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার দলবল নিয়ে আমার বাড়িঘরে হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট করে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা ও আমার ব্যাবহৃত এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয় এবং আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে বেধড়ক পিটিয়ে আহত করে আমাকে মৃত ভেবে ফেলে চলে যান।
পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসা শেষে মাধবদী থানায় এব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হলেও অপরাধীদের গ্রেফতারে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে আমি আমার পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আপনাদের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবৈধ বালু উত্তোলন ও আমার উপর সন্ত্রাসী হামলার মূল হোতা দেলোয়ার হোসেন ও তার সহযোগীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেলোয়ার হোসেনকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.