1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

মাধবদীতে শহীদ শাওন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল

  • আপডেট সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৫৩ জন দেখেছেন

 

সুমন পালঃ

নরসিংদীর মাধবদীতে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত মাধবদী পৌর ছাত্রদল কর্মী শহীদ শাওন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের আয়োজনে ১৯ জুলাই শনিবার দুপুরে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন নিহত শাওনের পরিবারের সাথে শোক বার্তা বিনিময় করে কবর জিয়ারত করে। পরবর্তীতে নিহত শাওন এর স্মরণ সভা ও দোয়া মাহফিলে নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আমরা মাধবদী বাসী সংগঠনের আহবায়ক আনোয়ার হোসেন আনু, নরসিংদী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, নিহত শাওনের মা ও ভাই। আলোচনা শেষে নিহত শাওনের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয় এবং আমরা মাধবদী বাসী সংগঠনের পক্ষ থেকে নিহত শাওন ও সুমন এর নামে রাস্তার নামকরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.