1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদী থেকে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে ২জন আটক

  • আপডেট সময়: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৩৪ জন দেখেছেন

 

সুমন পালঃ
র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী কার্যালয়ে ৩মে শনিবার ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম প্রেস রিলিজ এর মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের আভিযানিক দল ২রা মে নরসিংদী জেলার মাধবদী থানাধীন খনমর্দি মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ মো: হৃদয় (২৩), পিতা- মো: সোহরাব হোসেন, মাতাঃ ঝর্না বেগম, সাং- কাউরিয়া পাড়া, মো: রবিন খান (৩৫), পিতা-মৃত ফিরোজ খান, মাতাঃ মরিয়ম বেগম, সাং-ব্রাহ্মনপাড়া, নরসিংদীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের ব্যবহৃত ২ টি মোবাইল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার আটক করা হয়। প্রাইভেট কারের তল্লাশি করে ব্যাক ডালার ভিতরে ফলমূলের সহিত অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন করে নিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাহারা পেশাদার মাদক ব্যবসায়ী। তাহারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাধবদী থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.