1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

মরহুম নোয়াব হোসেন জালাল এর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল।

  • আপডেট সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৬৩ জন দেখেছেন

 

সুমন পালঃ
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মরহুম নোয়াব হোসেন জালাল এর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল ১৬ মার্চ রবিবার চৌয়া মজুমপুর মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া। দোয়া ও ইফতার মাহফিলে আলোচনায় মরহুমের পরিবারের লোকজন দাবী করেন নোয়াব হোসেন জালালকে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার সুরঞ্জিত সেন গুপ্ত সুজিত হত্যা করেছে। আমাদের পরিবারের পক্ষ থেকে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি। ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুর রব, সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মনির হোসেন (ভিপি মনির), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, সাবেক সভাপতি আঃ বাতেন, সিনিয়র সহ সভাপতি সুজন ভূইয়া, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল হাই, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এম এস আলম মোল্লা, সাবেক ছাত্র দলের সভাপতি মোঃ এমদাদুল, মেহেরপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ ইউসুফ, বিএনপি নেতা ইয়াকুব, যুবদল নেতা কামাল হোসেন, কৃষকদল নেতা ইউসুফ, রিপন মিয়া, মরহুমের ছোট ভাই লিটন মিয়া প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.