1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নির্বাহী কমিটি নির্বাচনে শোয়াইব সভাপতি, সচিব আসাদুজ্জামান

  • আপডেট সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

 

সুমন পালঃ
গত ২৭ ফেব্রুয়ারী সকাল ১১টায় নরসিংদী পল্লি বিদ্যুৎ সমিতির সদর অফিস হলরুমে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর নির্বাহী কমিটির পরিচালকদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন শোয়াইব আহমেদ মোল্লা, সহ সভাপতি মাসুদুর রহমান, সচিব আসাদুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ নাজমা আক্তার। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ সাদ্দাম হোসেন ও নরসিংদী পল্লি বিদ্যুৎ সমিতি ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবু বক্কর শিবলী। নব নির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, সকল এলাকা পরিচালক, গ্রাহক সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কে গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। সমিতির অন্যান্য সদস্যরা হলো মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ কামরুল মাষ্টার, নজরুল ইসলাম, আমির হোসাইন গাজী, এস.এম আমজাদ হোসেন, শারমিন ও সালমা বেগম।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.