1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে সমাবেশ

  • আপডেট সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৮ জন দেখেছেন

 

সুমন পালঃ
১০নং ওয়ার্ড সর্বস্তরের জনগণের ব্যানারে ৮ ফেব্রুয়ারী শনিবার বিকেলে আনন্দি পশ্চিম ঋষি পাড়া কালী মন্দির প্রাঙ্গণে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহব্বত আলী। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সামসুল হক, মাধবদী পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ উজ্জল হোসেন, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র দলের সাবেক আহবায়ক মোঃ কবির হোসেন, ইসলামী আন্দোলন মাধবদী পৌর শাখার সভাপতি ইউনুস মিয়া, নিকাশ দাস প্রমুখ । সমাবেশে বক্তারা আনন্দী থেকে মাদক চাঁদাবাজ নির্মূলের কথা ব্যক্ত করেন । তারা বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আনন্দীকে সন্ত্রাসমুক্ত করব, মাদক মুক্ত করবো। সমাবেশ শেষে যুগল চন্দ্র দাসকে সভাপতি, স্বপন চন্দ্র দাস কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট” আনন্দি পশ্চিম পাড়া যুব সংঘ “গঠন করা হয় ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.