1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

খুনিদের ফাঁসির দাবিতে কাঁঠালিয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৭ জন দেখেছেন

 

সুমন পালঃ
কাঠালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড কোল্লাতপুর গ্রামের ব্যবসায়ী নূর মোহাম্মদ প্রধান এর হত্যাকান্ডে জড়িত আসামীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজ ২৭ডিসেম্বর শুক্রবার দুপুরে খড়িয়া বাজার এলাকায় প্রতিবাদ সভা করেছেন কাঁঠালিয়া ইউনিয়ন জনকল্যাণ যুব সংস্থা ও কাঁঠালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। উল্লেখ্য গত ২০ডিসেম্বর গভীর রাতে ৫জন আসামী মিলিত হয়ে নূর মোহাম্মদ প্রধান কে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় ফেলতে গিয়ে দুজন জনতার হাতে আটক হয়। তাদের দেয়া তথ্য মতে আরো দুজনকে আটক করা হলেও ডাঃ আমিন উদ্দিন এর নাতি শুভকে পুলিশ এখনো আটক করতে পারে নি। বক্তারা বলেন, যারা নূর মোহাম্মদ প্রধান কে হত্যা করেছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। অত্র এলাকায় যত ধরনের ডাকাতি হয় তাদের মূলহোতা শুভ। সেই শুভ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কাদের ইশারায় পুলিশ তাকে গ্রেফতার করছে না। আসামী শুভকে দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে তাকে সহ তার সঙ্গীদের ফাঁসিতে ঝুলানোর দাবী জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহত নূর মোহাম্মদ প্রধান এ-র ছেলে গোলজার হোসেন, ব্যবসায়ী হাজী মোঃ কবির হোসেন, ইসমাইল হোসেন, হাতেম আলী, মোঃ ছাদেক মিয়া, ইয়াকুব মিয়া, মোঃ হাবিবুর প্রমুখ। প্রতিবাদ সভায় অত্র ইউনিয়ন সহ আশপাশ এলাকার হাজারো সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.