1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীর মেঘনা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪২ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃ
নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে রাশেদুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাশেদুল পৌর শহরের ব্যাংক কলোনীর দ্বীন ইসলামের ছেলে এবং চিনিশপুর এলাকায় অবস্থিত গ্রিন ল্যাবরেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান।

স্থানীয়দের বরাত দিয়ে স্টেশন অফিসার রায়হান আরো বলেন, নরসিংদীর মেঘনা শাখা নদীর নাগরিকান্দা ব্রিজের নিচে বেলা ২টা ৩০ মিনিটের দিকে সাতজন স্কুলছাত্র গোসল করার জন্য গিয়েছিল। সেখান থেকে একজন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর স্থানীয় ডুবুরিদের সহায়তায় নিখোঁজ স্কুলছাত্রটিকে উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে নিহতের বাবা দ্বীন ইসলামের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে ও জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.