1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে ব্যবসায়ীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দ

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩৪৯ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী বাজারের ব্যবসায়ীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দ। আজ বেলা ১১ টা থেকে বিকাল পর্যন্ত মাধবদী বাজারের ব্যবসায়ীদের সাথে দেখা করেন নেতৃবৃন্দ।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লার নেতৃত্বে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোঃ কাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আল আমিন রহমান, মোঃ মোতালিব হোসেন, এনামুল হক মনির, হাসিব আহমেদ মোল্লা, আসাদুজ্জামান, নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন, ব্যবসায়ী মোঃ মামুন, মোঃ হাবিবুর রহমান, মাহফুজুর রহমান কালাম প্রমূখ।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা ব্যবসায়ীদের বলেন মাধবদী একটি ব্যবসায়ীক এলাকা। এখানে সবাই শান্তি প্রিয় ভাবে ব্যবসা পরিচালনা করব। ব্যবসা পরিচালনা করতে গিয়ে কারো কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
উল্লেখযোগ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে ১১ জনের মৃত্যুসহ বহু মানুষ আহত হয়। আন্দোলন থেকে পরবর্তী সময়ে এখনো পর্যন্ত ব্যবসায়ীরা তাদের ব্যববসা বানিজ্য নিয়ে চিন্তায় আছেন। ব্যবসায়ীদের ব্যবসা বানিজ্যের পরিবেশ আনতেই আজকের সাক্ষাৎ।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.