1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৪৪৩ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃ: নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে দৈনিক জবাবদিহি পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি শাহ্ বোরহান মেহেদীকে সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠের হাজী জাহিদ হোসেন, দৈনিক স্বাধীন সংবাদের আনোয়ার হোসেন আনু, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতির মাহবুব সৈয়দ, সহ-সাধারণ সম্পাদক গণটিভির শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একুশে সংবাদের সাব্বির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা’র নাজমুল হক মনি, সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সংবাদের এস কে দেবনাথ সমীর, অর্থ সম্পাদক দৈনিক ভোরের পাতার আনিসুর রহমান আনিস, দপ্তর সম্পাদক বেঙ্গল টিভির পারভেজ আহমেদ, প্রচার সম্পাদক দৈনিক বাংলাদেশ খবরের মামুন শাহ্ পিংকু, আইন বিষয়ক সম্পাদক দৈনিক সময়ের কন্ঠের মঞ্জুর হোসেন খাঁন, তথ্য ও গবেষনা সম্পাদক দৈনিক ফিনান্সিয়াল পোস্টের কামরুল খাঁন।
সদস্য হলেন, নরসিংদী বাণীর এস.এম হাবিবুল্লা, দৈনিক বাংলাদেশ খবরের নাজমুল হাসান, দৈনিক যুগান্তরের খায়রুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচারের নোমান আহমেদ রাজা ও দৈনিক যুগযুগান্তরের হারুন-অর-রশীদ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.