1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

সাবেক প্রেমিকাকে তুলে নিয়ে পলাতক কাইয়ুম

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩২৬ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর পশ্চিম পাড়া গ্রামের একটি মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গুম করার অভিযোগ উঠেছে ধনায়া গ্রামের ইসমাইল মেম্বারের ছেলে কাইয়ূমের বিরুদ্ধে। গত ৭ই মে বিকাল ৩ টায় জয়নগর পশ্চিম পাড়া গ্রাম থেকে ওই মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায় কাইয়ুম এমন অভিযোগ করেন ভুক্তভোগীর পিতা।

অভিযোগের বিষয়ে জানতে প্রতিবেদক ইসমাইল মেম্বারের বাড়িতে গেলে মেম্বার ও তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। তার স্ত্রী জানান, গত কিছুদিন আগে একই উপজেলার বাঘাব ইউনিয়নের নাওহালা গ্রামে পারিবারিক ভাবে বিয়ে করান ছেলে কাইয়ুমকে। বিয়ের প্রায় ২৫ দিন পর সাবেক প্রেমিকাকে নিয়ে বাড়ি ছাড়া কাইয়ুম।

তবে মেয়ের পরিবারের অভিযোগ কাইয়ুম তাদের মেয়েকে নিয়ে গুম করে রেখেছে। এ ব্যাপারে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগীর পিতা।

এ ব্যাপারে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকারের বক্তব্য নিতে গেলে তিনি বলেন, কাইয়ুম বিবাহিত হয়েও অবিবাহিত মেয়েকে তুলে নেয়ার ঘটনা খুবই লজ্জাজনক। এই বিষয়ে আমি অবগত আছি। কিন্তু ছেলের পিতা টাকার গরম দেখিয়ে এখনো এর ফয়সালা করছেন না।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.