1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৮৩ জন দেখেছেন

মকবুল হোসেন : :
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে আজ ১১ মে ২০২৪ সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), মনোহরদী এর উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর MIPS প্রকল্পের সহায়তায় পিএফজি, মনোহরদী উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল এর সঞ্চালনায় মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান, মনোহরদী থানার ইন চার্জ মো. আবুল কাসেম প্রমুখ। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে মনোহরদী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রিয়াশীষ কুমার রায় (মোটর সাইকেল), মোঃ মাসুদুর রহমান (হেলিকপ্টার), ছাড়াও সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ মত বিনিময় সভায় উপস্থিত হয়ে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে সবার্ত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিনিয়ন প্রোগ্রাম অফিসার তুহিন আফসারি, এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্যসহ পিএফজি’র নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি মনোহরদীর কোঅর্ডিনেটর মো. সাইদুর রহমান তসলিম, বক্তব্য রাখেন-

মকবুল হোসেন

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.