1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

নরসিংদীতে ৬০ লক্ষ টাকা ছিনতাই মামলার টাকা উদ্ধার এবং আসামী গ্রেফতার সংক্রান্ত সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৮১ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে নগদের ৬০ লক্ষ টাকা ছিনতাই মামলার ১৬ লক্ষ টাকা উদ্ধার এবং ৩ জন আসামি গ্রেফতার সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার শালিধা এলাকার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া, চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর এলাকার মৃত লিটন মিয়ার ছেলে হৃদয় ও পলাশ থানার ইছাখালী এলাকার মোশারফ এর ছেলে সোলায়মান।
মঙ্গলবার দুপুরে দেড়টায় নরসিংদী পুলিশ সুপার কনফারেন্স হল রুমে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৪ এপ্রিল নরসিংদীর রায়পুরায় অজ্ঞাতনামা আসামিরা ফাইনান্সিয়াল সার্ভিস নগদ এর দুই এজেন্টকে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পরে গত ৬ এপ্রিল রায়পুরা থানায় ৩৯৪ পেনাল কোড এর ধারায় রায়পুরা থানায় মামলা নং ০৮ এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শিরপুর কলেজ গেট মোড় হতে ঘটনার সাথে জড়িত হৃদয় ও সোলাইমান মিয়াকে আটক করে এবং তাদের কাছ থেকে নগদের লুষ্ঠিত টাকার মধ্য হতে নগদ ২ লক্ষ টাকা এবং মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় হতে ঘটনার সাথে জড়িত বিধান মিয়াকে আটক করে নগদ ১৪ লক্ষ টাকা সহ মোট ১৬ লক্ষ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

#মকবুল হোসেন, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.