1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীতে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৪০০ জন দেখেছেন

মকবুল হোসেন নরসিংদীঃ নরসিংদীতে ২৪ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী কাভার্ড ভ্যান সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মির্জাপুর এলাকার মোঃ নূর হোসেন এর ছেলে মোঃ শফিক (৩৫) ও যশোর জেলার বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া এলাকার মোঃ নওশের আলীর ছেলে মোঃ নাফি উদ্দিন (১৯)।
বুধবার দিবাগত রাত সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে
তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটায় নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল রাত সোয়া বারোটায় সাহেপ্রতাব মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ১টি কাভার্ডভ্যান গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো ট-২২-৫০০৮ যোগে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ি মাদক বহন করে নরসিংদীর দিকে যাওয়ার সময় অভিযান চালিয়ে নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়ীতে অবৈধ মাদক রাখার কথা স্বীকার করে । পরে তাদের দেখানোমতে কাভার্ড ভ্যান এর পিছনের তালা খুলে ২টি চটের বস্তার ভিতরে নীল পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার সহ মাদক বহনের কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে ও জানান তিনি।

মকবুল হোসেন

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.