1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা।

  • আপডেট সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৫৪১ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদীর মাধবদীতে গলায় ফাঁস দিয়ে মোশারফ হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
২৩ মার্চ শনিবার রাতে মাধবদী থানাধীন দড়িকান্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ ওই গ্রামের রফিক মিয়ার ছেলে। ২৪ মার্চ রোববার সকালে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
পরিবারের দাবী একই এলাকার শাহ আলম, রুবেল ও কাউসার নিহত মোশারফ কে মানসিক, শারীরিক ও আর্থিক ভাবে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন রাত ৮টায় মোশারফ এর স্ত্রীর সামনে থেকে শাহ আলম ডেকে নিতে আসে, এসময় মোশারফ যেতে না চাইলে শাহ আলম তাকে জোর করে কলার ধরে টেনে নিয়ে যায়। তারপর থেকে মোশারফ সারারাত বাসায় না ফেরায় খুজা খুজি করে না পেয়ে পুরাতন ঘরে খুজ করে দেখতে পাই ঘরের ভিতর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ। মোশারফ এর পা দিয়ে রক্ত ঝড়ছিল। মোশারফ এর স্ত্রী জানায়, আমার দু বছরের একটি সন্তান রয়েছে। আমার স্বামীকে শাহ আলম, রুবেল ও কাউসার মেরেছে। তাকে মেরে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রেখে বাহির থেকে তালা লাগিয়ে দেয়। যারা আমার অবুঝ সন্তানকে এতিম করেছে এবং আমাকে বিধবা করেছে আমি তাদের ফাঁসি চাই। প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি এবং ন্যায় বিচার দাবী করছি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.