1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা মাধবদীতে দুর্যোগ ঝুঁকি প্রশমন ও জলবায়ু পরিবর্তন সভা অনুষ্ঠিত রিক এর আয়োজনে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে র‍্যালী অনুষ্ঠিত

নরসিংদীতে র‌্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করে আসামী ছিনতাই

  • আপডেট সময়: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৩ জন দেখেছেন

সুমন পালঃ

নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযানের সময় র‌্যাব এর উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীরা র‌্যাব এর তিন সদস্যকে কুপিয়ে আহত করে ইউনুস আলী (৪০) নামের এক মাদক মামলার আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ইমরান হোসেন (৩৫) নামে র‌্যাব ১১ এর এক কনস্টেবলের নাম পাওয়া গেলেও বাকিদের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার র‌্যাব-১ ও নরসিংদীর র‌্যাব ১১ এর একটি যৌথ দল মাদক বিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। এসময় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলী (৪০) কে আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয় স্বজন ও তার পক্ষের লোকরা ব্যারিকেড দিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এসময় র‌্যাব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় ও হাতের আঙ্গুল বিচ্ছিন্নসহ আরো দুই র‌্যাব সদস্য গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র‌্যাব এর মাদক বিরোধী অভিযানে আসামী ধরে নিয়ে আসার সময় তাদের উপর হামলা হয়েছে। এতে তিন র‌্যাব সদস্য আহত হয়েছে। ইতিমধ্যে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.