1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে পিঠা উৎসব পালিত

  • আপডেট সময়: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৩২৯ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া,মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ, এতিম, প্রতিবন্ধী, গরীব, দুঃখী ও অসহায় মানুষদের নিয়ে ৪র্থ বার্ষিক পিঠা উৎসব পালিত হয়েছে। আজ ৫ ডিসেম্বর সকাল ৯ টায় ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এ পিঠা উৎসব পালিত হয়। পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের সভাপতি ও নরসিংদী চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান হাফেজ, সাবেক সদস্য আব্দুল বাতেন, মোঃ কামাল হোসেন, যুবনগর স্কুলের পরিচালক ও রোটারী ক্লাব অব মাধবদী সেক্রেটারী আব্দুল হামিদ, যুবলীগ নেতা জিএস ইয়াকুব আলী, পৌলানপুর ইসলামিয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসার শিক্ষক মোঃ সুলতান উদ্দিন, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, রোকেয়া বেগম আদর্শ মহিলা মাদরাসার প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়াপ্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.