1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

সুখায়ু’র আয়োজনে নরসিংদী জেলার সেরা করদাতাকে সম্মাননা প্রদান

  • আপডেট সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৫০৬ জন দেখেছেন

সুমন পালঃ অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন “সুখায়ু” এর আয়োজনে ১লা জানুয়ারী সোমবার বিকেলে ভগিরথপুর জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২২-২০২৩ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে নরসিংদী জেলার সর্বোচ্চ কর প্রদানকারীর স্বীকৃতি পেলেন মাধবদী অঞ্চলের বিশিষ্ট শিল্পপতি মেসার্স মুক্তাদিন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক, সামাজিক সংগঠন সুখায়ুর সভাপতি, নরসিংদী জেলার জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা হিসেবে আলহাজ্ব জাকির হোসেন ভূঁইয়া কে সুখায়ু সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখায়ু সংগঠনের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন ভূঁইয়া। সুখায়ু সংগঠনের সাধারণ সম্পাদক ফ.আ.সাঈদ হাসান কাজল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সুখায়ু সংগঠনের উপদেষ্টা ও মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক কামরুল হাসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম পারভেজ, কোষাধ্যক্ষ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাজু আহম্মদ বাচ্চু, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মনিরুল ইসলাম, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক মোঃ ইব্রাহিম মিয়া, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হারুন অর রাশীদ শাহ ফকির, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আব্দুল কাইয়ুম মোল্লা, প্রফেসর ইসমাইল ভূইয়া, সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক মোহাঃ শেখ সাদী, সাপ্তাহিক বাবুরহাট বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, মানববন্ধন কল্যান সংস্থা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.