1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীতে নারী উদ্যোক্তার স্বপ্ন পুড়ে ছাই।

  • আপডেট সময়: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৯ জন দেখেছেন

মকবুল হোসেন ঃ নরসিংদীতে একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী উদ্যোক্তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
১০ নভেম্বর রবিবার রাতে নরসিংদীর শেখেরচর মোল্লা বাড়ির নারী উদ্যোক্তা শ্রাবনী আক্তার রিমুর মালিকানাধীন মেসার্স মাহাদী বস্ত্রালয়ের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে করে প্রায় ৭৫ লক্ষ টাকার কাপড় পুড়ে গেছে বলে জানিয়েছেন মেসার্স মাহাদী বস্ত্রালয়ের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামুন মোল্লা।
গোডাউন কতৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত আটটার দিকে মেসার্স মাহাদী বস্ত্রালয়ের গোডাউনের ভেতর থেকে ধোয়া বের হতে শুরু করে।
পরে গোডাউনের লোকজন তালা খুলতে গিয়ে বৈদ্যুতিক সক এর স্বীকার হয়। তাৎক্ষণিকভাবে পল্লীবিদ্যুৎ অফিসে ফোন করে সেই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তালা খুলে গোডাউনের ভেতরে প্রবেশ করতে আধা ঘন্টার মতো সময় লাগে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা গোডাউনের সমস্ত কাপড়ের মধ্যে ছড়িয়ে পড়ে।পরে এলাকাবাসীর সহযোগিতায় নিজস্ব আগুন নির্বাপক যন্ত্র ও পানি দিয়ে দীর্ঘ ২ ঘন্টা পরিশ্রমে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গোডাউনের কোন কাপড় রক্ষা করা সম্ভব হয়নি। এতে করে প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গোডাউনের এডজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন গোডাউন কতৃপক্ষ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.