1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল হাসিমের ২৮তম মৃত্যু বার্ষিকী

  • আপডেট সময়: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ জন দেখেছেন

পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ আগামীকাল ১০ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবদুল হাসিমের আজ ২৮তম মৃত্যু বার্ষিকী। তিনি ৬২এর শিক্ষা আন্দোলন, ৬৬এর ৬দফা আন্দোলন, ৬৯এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে সক্রীয় ভূমিকা পালন করেন।

তিনি ১৯৯৫ সালের ১০ ডিসেম্বর ৭৫ বছর বয়সে আজকের এই দিনে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন।

তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেক্টর কমান্ডার মেজর কে এম সফিউল্লার নেতৃত্বাধীন ২নং সেক্টরের আওতায় ততকালীন ঢাকা জেলার কালিগন্জ থানার পূর্ব এলাকা বর্তমান পলাশ উপজেলার বিভিন্ন গ্রামে মুক্তি যোদ্ধাদের সংগঠিত করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন।

তিনি ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় জাতীয় শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। কর্মজীবনে বিসিআইসির প্রতিষ্ঠান কোহিনূর শিল্পগোষ্ঠীতে (তিব্বত) চিফসুপার ভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত থাকতেন।

২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের ছোট সন্তান সাংবাদিক নাসিম আজাদ ও পরিবারের সদস্যগণ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

#
নাসিম আজাদ
০৯.১২.২০২৩
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.