1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

নরসিংদী সদর থেকে নৌকার মনোনীত প্রার্থীকে সমর্থন দিলেন আলী হোসেন শিশির

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৫৯৯ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদী সদর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির (সিআইপি) দলীয় মনোনয়ন না পেয়েও দলের প্রতি সম্মান জানিয়ে নরসিংদী সদর -১ আসন থেকে দলীয় নৌকা প্রতিকের মনোনীত প্রার্থীকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমর্থন জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল। বঙ্গবন্ধুর আদর্শে গড়া এ দলটি সাংগঠনিক ভাবে শক্তিশালী। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যাক্তি। তার বিচক্ষণতার কারণে দেশ ও দলের কর্মকান্ড এগিয়ে যাচ্ছে। দলীয় সভাপতি যাকে নরসিংদী সদর আসনের জন্য যোগ্য মনে করেছেন তার হাতেই নৌকা তুলে দিয়েছেন। আমি একজন আওয়ামী পরিবারের লোক হিসেবে আমার উচিত দলীয় স্বার্থে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করা। যাতে করে আগামীতে আবারো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে। আমি সহ আমার দলীয় নেতা কর্মীরা আগামী ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর থেকে বিপুল ভোটে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করব। যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন এর সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দলীয় নেতা কর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.