1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

নরসিংদীর পলাশ থেকে জঙ্গি সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট

  • আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩২০ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর পলাশে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে পলাশের খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল ভূইয়া (২৬) শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিচর গ্রামের আবুল ভূইয়ার ছেলে। সে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে শ্রমিকের কাজের পাশাপাশি গোপনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্য হয়ে কাজ করতো।
পলাশ থানার ওসি ইকতিয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও হিজবুত তাহরীর বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.