1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীতে রেল লাইন থেকে মরদেহ উদ্ধার

  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩৭০ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় রেললাইনের ওপর থেকে কিরণ মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় মরদেহটি খানাবাড়ি স্টেশন এলাকার রেললাইনের উপর পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত কিরণ রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার আব্দুর রহমান এর ছেলে।
জানা যায়, একটি ব্যাটারী চালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন কিরণ মিয়া। সোমবার বিকেলে রিকশা ছাড়াই বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাত পোহালেও বাড়ি ফেরেননি। পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে স্বজনরা উপজেলার মির্জানগরের খানাবাড়ি স্টেশনের রেললাইনের মাঝে পড়ে থাকা মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, নিহতের মাথা ও অন্ডকোষে আঘাত আছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই অটোরিকশা চালকের মৃত্যু হতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.