1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :

নরসিংদীতে একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ডাকাত আপেল গ্রেফতার

  • আপডেট সময়: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩০০ জন দেখেছেন

নরসিংদীতে একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ডাকাত আপেল গ্রেফতার

সুমন পালঃ নরসিংদীতে আলোচিত ২৭ টি মামলা ও ১৬ টি গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক শীর্ষ ডাকাত আপেল মাহমুদ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী নরসিংদী সদরের ঘোড়াদিয়া পুরানপাড়ার মৃত নওয়াব আলীর ছেলে। ৭ অক্টোবর শনিবার দুপুরে নরসিংদী সদর থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কে.এম. শহিদুল ইসলাম সোহাগ।

তিনি বলেন, গতকাল রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানার বাঘেরবাজার এলাকা থেকে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে নরসিংদী থানা পুলিশ। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, ১১ টি ডাকাতি প্রস্তুতি, ৬ টি অস্ত্র, ১টি বিস্ফোরক ও ২ টি মাদক মামলাসহ ২৭ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর মধ্যে নরসিংদী মডেল থানায় রয়েছে ১৬ টি মামলার গ্রেফতারী পরোয়ানা। সে একজন শীর্ষস্থানীয় ডাকাত। দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় ছিলো। তাকে আইনি প্রক্রিয়া শেষ কোটে পাঠানো হবে। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূইয়া প্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.