1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে গৃহবধূ সহ দুজনের আত্মহত্যা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৪৩ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় গৃহবধূ সহ দুজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার।
মাধবদী পৌর এলাকার ৫নং ওয়ার্ডের উত্তর বিরামপুর মহল্লার মৃত হালিম ড্রাইভার এর বাড়ির ভাড়াটিয়া মুন্নাত(১৮) গলায় ফাঁস লটকে আত্মহত্যা করেছে। মুন্নাতের মা জানান, তার ছেলে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে অকৃতকার্য হয়ে পাইপ ফিটিং এর কাজ করছে। মুন্নাতের পিতা স্থানীয় জজ ভূইয়া মিলের দারওয়ান। মা পাকিজা মিলে চাকরি করে। সকালে চাকরি থেকে ফিরে রুমের দরজা ধাক্কা দিলে ছেলে দরজা না খুললে তার সন্দেহ হয়। তখন সে রুমের পিছনে জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পায় রুমের ভিতরে মুন্নাতের ঝুলন্ত দেহ। তখন সে ডাক চিৎকার করে রুমে দরজা ভেঙ্গে রুমে ডুকে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচানো লাশ দেখে গামছা কেটে লাশ নামায়। মুন্নাতের গ্রামের বাড়ি বগুড়া।
অপরদিকে নুরালাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিরামপুর কালিবাড়ি এলাকায় এক সন্তানের জননী রিয়ামণি (১৮) আত্মহত্যা করেছে। নিহতের স্বামী জুবায়ের প্রবাসী। জুবায়েরের ফুফাতো ভাই শামিম জানায় সকাল ৭টায় তার বোন ডাকচিৎকার শুরু করলে শামিম গিয়ে ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেচানো রিয়ামণির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লাশ নামায়। নিহত রিয়ামণির পিতা আব্দুল হালিম বলেন, আমার মেয়েকে শ্বাশুড়ি ও ননদ মিলে মেরে ফেলেছে। তারা আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করত। তারাই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। মাধবদী থানা পুলিশ উভয় লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.