1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে ডিবির হাতে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৫ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ৯ সেপ্টেম্বের শনিবার সকালে শহরের ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া ও একই জেলার কাপাশিয়া থানার মিয়ারটেক গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম।
আজ দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদা। সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার এর তত্ত্বাবধানে এসআই নঈমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে একটি টিম সদর থানাধীন ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন সবমেহের টাওয়ারের সামনে রাস্তা হতে দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.