1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী প্রেসক্লাবের নৌভ্রমণ অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৯ জন দেখেছেন

সুমন পালঃ
প্রতিবছরের মতো এবারও নরসিংদীর ঐতিহ্যবাহী সংগঠন মাধবদী প্রেসক্লাবের নৌভ্রমণ গত ৪ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে।
নৌভ্রমণে মাধবদী প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত থেকে নৌ ভ্রমণকে আনন্দময় করে তোলেন।
প্রেসক্লাবের সদস্য কাজী জয়নাল আবেদীন এর মোনাজাত এর মধ্য দিয়ে মাধবদীস্থ মেঘনা বাজার থেকে সুসজ্জিত যন্ত্রচালিত নৌযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ছলিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে মাঝপথে এমপির টিলা, মরিচাকান্দিতে যাত্রা বিরতির পর দুপুরের খাবার পরিবেশন করা হয়। তারপর ছলিমগঞ্জে বাজারের দর্শনীয় স্থান ঘুরে বিকালে আবার মাধবদীর পথে ফেরা শুরু হয়।
ভ্রমণে অংশ গ্রহণ করেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি এড: আবুল হাসনাত, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ মোঃ মুছা মিয়া, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক দিনার চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ মকবুল হোসেন, ফজলুল হক মিলন। আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, আলহাজ্ব জসিম উদ্দীন ভূইয়া (ভিপি জসিম), সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সদস্য অধ্যাপক মোহাঃ শেখ সাদী, হাজ্বী মোঃ ছবির মিয়া, বীর মুক্তিযোদ্ধা জি এম ওহাব মিয়া, সুমন পাল, মোঃ আল আমিন, মোঃ হুমায়ুন কবীর ভূইয়া, মোঃ হুমায়ূন মিয়া, মোঃ মনিরুজ্জামান, মোঃ নাসির উদ্দীন পিন্টু ।
উল্লেখ্য মাধবদী প্রেসক্লাবের নৌভ্রমণ বাস্তবায়নের জন্য সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মোঃ মকবুল হোসেন কে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করেন। মেঘনা নদীর জলরাশির বুকে দিনব্যাপী সাংবাদিকদের এ আনন্দ ভ্রমণে মুগ্ধতা ছড়াতে সকলের মাঝে র‍্যাফেল ড্র দেওয়া হয় এবং পুরস্কার বিতরন করা হয়। সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই সবাই নিরাপদে মাধবদীর বুকে ফিরে আসে।
নৌভ্রমণ সফলভাবে সম্পন্ন হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.