1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীর ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৭ আহত ৪

  • আপডেট সময়: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৬১ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন । এদের মধ্যে ৪ জনকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দূঘটনা ঘটে।

নিহত সাতজন হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ (৩০), গাজীপুরের কালিয়াকৈর থানার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন (২৭), ঝালকাঠির রাজাপুর থানার পারগোপারপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার (২৯), জামালপুরের সরিষাবাড়ী থানার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ (৩৬), মাদারীপুরের কালকিনি থানার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৩৭), বরিশালের মুলাদি থানার মুলাদি গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪) ও কুষ্টিয়ার সদর থানার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০)।

পুলিশ জানিয়েছেন, সাভারের এসবি নিটিং কোম্পানির কর্মকর্তারা পিকনিকের জন্য
রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলার ঘাসির দিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাদে। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালের আনার পর আরো ১ জন মারা যায়। গুরুত্বর আহত হয় ৪ জন। তাদের আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ইটাখোলা ফাড়ির ইনচার্জ মো: কবির হোসেন বলেন,রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন সহ মোট ৭ জন মারা গেছে। আহতদের ঢাকায় প্রেরন করা হয়ছে।
সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.