1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

সড়ক দুর্ঘটনায় নিহত আশিকুর রহমান পাভেল এর ৭ম শাহাদাত বার্ষিকী পালন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৭৪ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদীর মাধবদীতে ঢাকা- সিলেট মহাসড়কের পুরিন্দা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন আশিকুর রহমান পাভেল ও তার তিন বন্ধু অভি, লিমন এবং তুষার। শহীদ আশিকুর রহমান পাভেল ও তার তিন বন্ধু অভি, লিমন এবং তুষার এর ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ১৭ আগষ্ট বৃহস্পতিবার স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন এর আয়োজনে উক্ত স্মরণ সভায় আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আই, প্রধান মুহাদ্দিস, দারুননাজাত কামিল মাদরাসা ডেমরা, শাইখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গণী ছালেহী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলোচক বিটিভি বেতার ও বিজয় টিভি ক্বারী মাওলানা মোহাম্মদ মাহাদী হাসান। শহীদ আশিকুর রহমান পাভেল সম্পর্কে স্মৃতি চারণ করেন মকবুল হোসেন, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, নরসিংদী জেলা তরিকত ফেডারেশন এর সভাপতি হাজী ছবির মিয়া, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম) প্রমুখ। অনুষ্ঠানে দুই জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ২শত ৯১জন দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব আলী হোসেন শিশির (সিআইপি),
মাধবদী ডাইং এন্ড ফিনিশিং মিলস এর এমডি আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন (সিআইপি), নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক শামীম নেওয়াজ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অত্র এলাকার বিভিন্ন ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.