1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউট এর উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপডেট সময়: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৭৯৬ জন দেখেছেন

সুমন পাল, মাধবদী প্রতিনিধিঃ
“চাকরী নয়, ফ্রিল্যান্সিং করুন” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউট এর উদ্দ্যোগে আজ ১৪ আগষ্ট সোমবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে।
ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউট এর ফাউন্ডার এন্ড সিইও ইউসুফ আহমেদ এর সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান। ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোরাব হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্তী, আরো বক্তব্য রাখেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ শাহ ফকির, মাধবদী ডিজিটাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাঃ শেখ সাদী, নরসিংদী উদয়ন কলেজ এর পরিচালক হাসিবুর রহমান অনিক, ইসলামী ব্যাংক মাধবদী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ মতিউর রহমান, ব্রাইট টাচ কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন সহ ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কোষাধক্ষ্য মোহাম্মদ মুছা মিয়া, দপ্তর সম্পাদক দিনার চৌধুরী সহ অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তিগত বিদ্যা শেখার উপর জোড় দেওয়া হয়। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি উৎসাহিত করতে এ(প্লাস) প্রাপ্ত ৭৭জন ও ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউট এর সাধারণ শিক্ষার্থী ৮০জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.