1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে ৯৩ টি কুরআন খতম এর মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩২৫ জন দেখেছেন

সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
“বঙ্গমাতা – সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী”
মাধবদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন ন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাধবদী পৌরসভার আয়োজনে ৮ আগষ্ট মঙ্গলবারন মাধবদী পৌরসভা হল রুমে ৯৩টি কুরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন কমিশনার, পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাইকারচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম, কাউন্সিলর রাজিব আহমেদ, কাউন্সিলর মনিরুজ্জামান মনির শাহ্, সাংবাদিক মতিউর রহমান।
আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, কাউন্সিলর হায়দার আলী, গৌতম ঘোষ, দেলোয়ার হোসেন, নওশের আলী, বাবুল ভূইয়া সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন এর কর্মী বৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবার সহ দেশবাসীর জন্য মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.