1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

ভূমিহীন/গৃহহীনমুক্ত নরসিংদী জেলার ছয়টি উপজেলাকে ঘোষনা করার লক্ষ্যে প্রেস ব্রিফিং 

  • আপডেট সময়: সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩৬২ জন দেখেছেন

সুমন পালঃ

নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আজ ২০ মার্চ সকাল ১১ টায় আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নরসিংদী জেলার ছয়টি উপজেলা তথা সমগ্র জেলাকে ভূমিহীন – গৃহহীনমুক্ত ঘোষনা করা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মুহাম্মদ মারুফ খান।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক জানান আগামী ২২মার্চ সকাল ১০টায় সারা দেশব্যাপী একযোগে ৩য় পর্যায়ের অবশিষ্ট এবং ৪র্থ পর্যায়ে নির্ধারিত মোট ৩৯,৩৬৫টি ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। একই সাথে সারা দেশের ১৫৯ টি উপজেলা এবং নরসিংদী সহ ৭টি জেলাকে ভূমিহীন – গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন। সেই সাথে সম্পাদিত কবুলিয়ত দলিল, নামজারির প্রমাণপত্র ও গৃহ প্রদানের সার্টিফিকেট পৃথকভাবে প্রত্যেক উপকার ভোগীর নিকট হস্তান্তর করা হবে।মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের এ প্রকল্পটিতে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদান পূর্বক স্বামী – স্ত্রীর যৌথ মালিকানায় ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা একক ঘরের সাথে বারান্দা, রান্নাঘর এবং স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন রয়েছে। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি পুনর্বাসিত পরিবারের জন্য রয়েছে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা। নরসিংদী জেলায় ৪র্থ পর্যায়ে ৩৪টি স্পটে নির্মিত প্রকল্প এলাকায় ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ প্রায় শেষের পথে এবং ৪৬টি পানির উৎস / নলকূপ স্থাপন সম্পন্ন হয়েছে। নরসিংদী জেলায় খাসজমি অপ্রতুলতার কারণে ৫৪৬টি ঘরের জন্য প্রায় ১১একর আটান্ন শতাংশ ৯৬অযুতাংশ একর জমি ক্রয়ের জন্য ১১কোটি ২৬লক্ষ ৬হাজার পাঁচশত চল্লিশ টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করেছেন। ইতিমধ্যে প্রকল্প এলাকায় ১৯টি সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং ৩৬৩ জনকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন মেয়াদে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শিক্ষা, স্বাস্ব্যকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে আশ্রয়ন প্রকল্প এলাকায় শিক্ষা সামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.