1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রায়পুরায় ছাত্রীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৩৮ জন দেখেছেন

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা, বিদ্যালয়ের হাইজিন কর্ণার উদ্বোধন, মেধাবৃত্তি প্রদান এবং ছাত্রীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯মার্চ) সকালে উপজেলার পৌর এলাকায় রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে নরসিংদী জেলা লেডিস ক্লাবের আয়োজনে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রিফাত আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক তামান্না আফরিন উপজেলা মহিলা কর্মকর্তা ফাতেমা আক্তার, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম।
এসময় ডা. উম্মে হানি, এডিএম ফারাহ বিনতে রহমান, সদর এসিল্যান্ড ভাবি তাসমিয়া আমরিন, উপজেলা ইউএনও ভাবি ইনতেসার সামিন, এসিল্যান্ড ভাবি সায়মা আলম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.