1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করলেন মাধবদী থানা পুলিশ

  • আপডেট সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৭ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশনায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার কার্যক্রম অব্যহত রয়েছে, সেই নির্দেশনা মোতাবেক মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান এর দিকনির্দেশনা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজ ২৬ ফেব্রুয়ারী রবিবার মাধবদী থানার এসআই বেলাল উদ্দিন ফকির ও কনষ্টেবল নুরে আলম অভিযান চালিয়ে সোবহান(৩৫) নামে একজনকে গ্রেফতার করে। পুলিশ জানায়,গত-১২/০১/২০২৩ ইং তারিখ বিজ্ঞ আদালত হইতে হত্যা মামলার তিন টি যাবজ্জীবন সাজা পরোয়ানা থানায় আসে। পরোয়ানাভুক্ত আসামিরা হলো ১। সুজন ২। ইয়াসিন ৩। সোবহান। অত্র যাবজ্জীবন সাজা তিনটি পরোয়ানা তামিল করার জন্য অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে জানা যায় যে, আসামি ১। সুজন ২। ইয়াসিন মালয়েশিয়া চলে যায়। পরবর্তীতে আসামি সোবহান এর ব্যাপারে লোক মুখে জানা যায় যে সোবহান মালয়েশিয়া চলে গেছে এবং উক্ত আসামি সোবহান বিদেশে চলে গেছে মর্মে বিভিন্ন আইডি হতে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে। পরবর্তীতে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করে তার পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ প্রায় ২ মাস নিরলস পরিশ্রম করিয়া আজ ২৬/০২/২৩ ইং শরিয়তপুর জেলার সদর ও নড়িয়া থানায় অভিযান পরিচালনা করে নড়িয়া থানাধীন শিরংগল আসামির ৪র্থ স্ত্রীর বাড়ি হইতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সোবহান কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোবহান মাধবদী থানার ব্রাহ্মণ ডৌকাদী গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.