1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

নরসিংদীতে অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যসের মরদেহ উদ্ধার।

  • আপডেট সময়: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩০৫ জন দেখেছেন

 

মকবুল হোসেন নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর রায়পুরা উপজেলার অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য রঞ্জু মিয়া(৩২ ও তৌহিদ আহমেদ (২৪)

এলাকাবাসী ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার রঞ্জু মিয়া(৩২) ও তৌহিদ(২৪) রাতের খাবার খেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ব‍্যাংকের পরিচ্ছন্ন কর্মী (আয়া) ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানায়। পরে নয়ন মিয়া ব‍্যাংকের শাখা ব‍্যাবস্থাপকে অবগত করলে সকাল ৯ টার দিকে শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম এসে ডাকাডাকি করেও ভিতর থেকে কারো কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ব‍্যাংকের ভিতরে স্টোর রুম থেকে ওই দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে। জানা যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর তাদের কেউ আর সজাগ হয়নি।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম জানায়,এ ঘটনায় ব্যাংকের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। ব‍্যাংকের মেইন গেইট বন্ধ থাকলেও কেচি গেইট খোলা ছিল বলে তিনি জানান।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, সকালে ব‍্যাংকের ভিতর থেকে দুই আনসার সদস‍্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় ওই দুজনের মৃত‍্যূ হয়েছে। তবে তাদের মৃত‍্যূর বিষয়ে অন‍্যকোন কারণ রয়েছে কিনা তা ময়না তদন্ত রিপোর্টের পরে বলা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন‍্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.