1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নরসিংদীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময়: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৪২ জন দেখেছেন

 

নাসিম আজাদ, স্টাফ রিপোর্টার নরসিংদীঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদী সদর থানা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে নরসিংদী শেরে বাংলা ক্লাবে সদর থানার ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়েত সরকার, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রাকিব, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি এস.এম ওয়াজিদ জয়, সাধারণ সম্পাদক আশিক আলম রিয়েল, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সৈকত, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মনির, নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আজিজুল ইসলাম সিফাত, নরসিংদী তাঁত বোর্ড ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রাহাত আহমেদ, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর ৫২’র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল।

#

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.