1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

নরসিংদীতে এনসিসিআই চেম্বারের নতুন কমিটি গঠন

  • আপডেট সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৬ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) ১২তম নির্বাচন সম্পন্ন হয়েছে গত ২১ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে ভোট গণনার মধ্য দিয়ে ফলাফল ঘোষনার মাধ্যমে শেষ হয়। আজ ২৬ ডিসেম্বর দুপুরে নির্বাচিত ১৮জন পরিচালকদের উপস্থিতিতে নরসিংদী চেম্বার ভবনে পরিচালকদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় নির্ধারিত সময়ে প্রসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে একাধিক প্রার্থী না থাকায় নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা কে প্রেসিডেন্ট, মাহমুদুল হাসান শামীম নেওয়াজ কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আনিসুর রহমান ভুইয়া কে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেন। এসময় সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব আলী হোসেন শিশির(সিআইপি) উপস্থিতিতে আরো উপস্থিত ছিলেন কাজিম উদ্দিন, নাজমুল হক ভুইয়া, আল-আমিন রহমান, মোতালিব হোসেন, এনামুল হক মনির, দেলোয়ার হোসেন দুলাল, রফিকুল ইসলাম, রাসেল বিন হাসানাত, ফয়সাল আহমেদ, পরেশ সূত্রধর, হাসিব আহমেদ মোল্লা, সারোয়ার হোসেন ভুইয়া ঝন্টু, শহিদুল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম জাহিদ, আসাদুজ্জামান সহ সাবেক ও বর্তমান এনসিসিআই চেম্বারের পরিচালক, কর্মকর্তা ও অতিথিবৃন্দ। নতুন কমিটি গঠন শেষে সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.