1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবদীর আমদিয়া হতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৯৮ জন দেখেছেন

 

এম. শরীফ হোসেন : মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মাধবদীর আমদিয়া ইউনিয়নের ভূইয়ুম উত্তরপাড়া এলাকার একটি রাস্তার পাশের গাছ হতে ঝুলন্ত অবস্থায় সিফাত হোসেন (১৮)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। পরে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহতের বাবার নাম নজরুল ইসলাম। জানা যায় , ঘটনার দিন(২০ডিসেম্বর) ভোরে সিফাত ফজরের নামায পড়ে বাড়ি হতে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে সকাল বেলা স্থানীয়রা এলাকার রাস্তার পাশে একটি আম গাছে সিফাতের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এসময়, লাশের পা জমিনের মাটির সাথে স্পর্শাবস্থায় ছিলো। পরে ঘটনা জানাজানি হলে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে মাধবদী থানার এসআই মুরাদ জানায়, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরে ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.