1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

ফারইষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্সের এর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্নসাৎ এর অভিযোগ

  • আপডেট সময়: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৮০ জন দেখেছেন

সুমন পালঃ হাজারো গ্রাহকের জমানো আমানতের টাকা নিয়ে মাধবদী শাখা ফারইষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের আখের খুচিয়ে রাতারাতি বাড়ি গাড়ী করে ভনে গেছে বিত্তশালী। অপরদিকে দরিদ্র আমানতকারীরা তাদের আমানতের টাকা ফেরত পেতে তাদের অফিসে ঘুরে ঘুরে দিশেহারা। এরই মধ্যে অনেকে জমানো টাকা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। পলাশ, মাধবদী, ডাঙ্গা, ঘোড়াশাল এবং পাঁচদোনা অফিস নিয়ে নরসিংদী জেলা সার্ভিস সেন্টার পরিচালিত হয়। মাধবদী শাখা অফিস ২৩বছর যাবত গ্রাহকের টাকা নিয়ে এ ধরনের অপকর্ম চালিয়ে আসছে। গত কয়েকদিন আগে শতাধিক গ্রাহক তাদের আমানতের টাকা ফেরত পেতে মাধবদী শাখা অফিস ঘেরাও করলে উপস্থিত গ্রাহকদের উপর অফিসের কর্মকর্তাগণ ক্ষিপ্ত হয়ে মারধর করতে উত্তেজিত হয়। পরে উপস্থিত স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হলে গ্রাহকদের টাকা এক মাসের মধ্যে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন ফারইষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানীর কর্মকর্তাগণ । উপস্থিত ভোক্তভোগী গ্রাহকরা জানায়, তারা এমন করে আমাদেরকে দীর্ঘ কয়েক বছর ধরে দেই দিচ্ছি বলে ঘুড়াচ্ছে। আমরা ইনসুরেন্সের কিস্তির টাকা জমা দিলেও তারা ঠিকমত কিস্তি জমা করে না। পরবর্তীতে মেয়াদ শেষে টাকা উত্তোলন করতে গেলে দেখা যায় কিস্তির সমন্বয় নেই। যার ফলে আমরা টাকা পাচ্ছি না। তারা হাজারো গ্রাহকের সাথে এমন আচরণ করছে। আমরা গরীব মানুষ, আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের টাকা মেরে খাওয়ার চেষ্টা করছে এ অফিসের ম্যানেজার ও ক্যাশিয়ার। এ বিষয়ে মাধবদী শাখা অফিসের ক্যাশিয়ার শেখ মোঃ ওমর ফারুক বলেন আমি এখানে এসেছি এক বছর হয়েছে। টাকা হেরফেরের বিষয়ে ম্যানেজার সাব জানে। তার কথামত ম্যানেজার আরিফুর রহমান এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি। মাধবদী শাথা সাংগঠনিক অফিসের ভিসি মাওলানা ইউসুফ আলী ও কাজী কাউসার আলম, বিএম মো: আলমগীর হোসেন, ইন্সুরেন্সের সাধারণ গ্রাহকরা তাদের আমানতে টাকা ফেরত পেতে মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী থানা পুলিশের সহযোগিতা কারনা করছে।
##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.