1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

 শিশু মাইশা হত্যার বিচার চেয়ে মাধবদীর শেখেরচরে মানববন্ধন

  • আপডেট সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৪০ জন দেখেছেন
সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে মাদ্রাসা ছাত্রী মাইশা হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে আজ ৫ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় শেখেরচর মাজার বাসস্ট্যান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে নিহত মাইশার পরিবার সহ এলাকার সচেতন মহল। এসময় মানববন্ধন থেকে শিশু মাইশা হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যা কান্ডের সাথে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। নিহত মাইশা (৯) ভগিরথপুর গ্রামের মোঃ নেছার উদ্দিনের মেয়ে। সে কুড়েরপাড় জামিয়া ক্বওমিয়া মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। গত ১লা ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে অত্র মাদ্রাসার তয় তলার বাথরুম থেকে মাইশার ঝুলন্ত লাশ উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষ। অথচ মাইশা থাকত ২য় তলায়। ঘটনার পর পরিবারের কাউকে না জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ মাইশাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার আগেও গত ১৯ অক্টোবর একই রকম ভাবে মাদ্রাসার ৩য় তলার বাথরুম থেকে ফাজিল প্রথম বর্ষের ছাত্রী আফরিন(১৬) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। উক্ত মানববন্ধনে মাধবদী ক্লাব লিমিটেড এর সভাপতি আল আমিন ভূইয়া, ইউপি সদস্য আতাউর রহমান, সাবেক ইউপি সদস্য বেলায়েত হোসেন বিল্লাল, যুব জাগরণ সংস্থার সভাপতি হারুন অর রশিদ হৃদয়, মাধবদী কালচারাল ক্লাব, ভগিরথপুর ওয়ান ক্লাব, সচেতন নাগরিক কমিটি, ব্লাড ডোনার ক্লাব, এফ ৫১ ক্লাব, আমরা সেচ্ছাসেবী সংগঠন মাধবদী থানা শাখা সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র -ছাত্রী মানববন্ধনে অংশ গ্রহণ করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.