1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট, প্রয়াত আলহাজ্ব এ কে ফজলুল হক স্মরণে আলোচনা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৪৪৪ জন দেখেছেন

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের তৃতীয় তলায় এ আলোচনা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির সিআইপি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা ও জমি দাতা আলহাজ্ব হেলাল মিয়া।
এনসিসিআই’র পরিচালক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় একে ফজলুল হকের বণার্ঢ্য ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন, এনসিসিআই’র সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প মালিক সমিতি বাংলাদেশ-নাসিব’র নরসিংদীর প্রেসিডেন্ট কে এম রুস্তম আলী, চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু আলী খান, এনসিসি আই’র সাবেক পরিচালক তৈয়ব আলী, এনসিসিআই’র সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোমেন মোল্লা, সাবেক পরিচালক তাজুল ইসলাম , এনসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন, পরিচালক আনিছুর রহমান ভূঁইয়া, নূরে আলম সিদ্দিকী, কাজীম উদ্দীন, হাসিব আহমেদ পলাশ,এনসিসিআই’র সদস্য মোস্তাক আহমেদ, উন্মোচন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মো.মাহবুব আলম প্রমুখ ।

উল্লেখ্য নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট একে ফজলুল হক গত ৯ অক্টোবর রবিবার মৃত্যবরণ করেন। নিহত এ.কে ফজলুল হক নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি কামরুজ্জামানের ছেলে। তার চাচা ছিলেন সাবেক বিচারপতি বদরুজ্জামান। তার ভাই নরসিংদী-৫ রায়পুরা থেকে এমপি পদপ্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী। একে ফজলুল হক ছিলেন নরসিংদীর শিল্প,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর অন্যতম প্রাণ। সংগঠন প্রিয় নিবেদিত প্রাণ এই সমাজসেবী ব্যক্তিজীবনে ও অত্যন্ত সফল একজন মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে এবং সহধর্মিণীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.