1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবদীতে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম সহ আটক ১ 

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৮১ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আক্তার ওরফে বোমাবাজ আক্তার নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন র‌্যাব- ১১।

ক্যাম্প কমান্ডার খন্দকার মোঃ শামীম হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ অক্টোবর) র‌্যাব- ১১ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানাধীন চরভাসানিয়া গ্রামের টেঁটা সন্ত্রাসী ও বোমাবাজ আক্তার (৪০) ওরফে বোমা আক্তারকে তার বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে বোমা তৈরির সময় হাতেনাতে গ্রেপ্তার করেন।

এ সময় তার কাছ থেকে বোমা তৈরির কাজে ব্যবহৃত গানপাউডার ৫০০ গ্রাম, কাঁচভাংগা ৫৫০ গ্রাম, সাদা ও লাল কস্টেপে মোড়ানো তৈরিকৃত তাজা পাঁচটি ককটেল, শটগানের কার্তুজ একটি ও বেশ কিছু টেঁটা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আক্তার মাধবদী ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও বোমা আক্তার নামে পরিচিত। গ্রেপ্তারকৃত আক্তারকে মাধবদী থানা বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে মাধবদী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.